বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রাম থেকে রুমা বেগম (৩২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত রুমা একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। স্থানীয়দের অভিযোগ, নিহতের স্বামী আরিফুল ইসলাম টুটুল নেশার টাকা না পেয়ে রুমাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা, নাকি আত্মহত্যা।
