পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের ছুরিকাঘাতে মোহাম্মদ এরশাদ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চায়নিজ কুড়ালের এলোপাতাড়ি কোপে তাঁর বড় ভাই মোহাম্মদ নাছির (৫০) গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ ঐ গ্রামের মৃত আবদুস ছবুরের ছেলে। এদিকে এ ঘটনায় পুলিশ সোমবার বিকেলে আবদুল আলীম (৪৫) নামের একজনকে আটক করেছে। পটিয়া সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক রহমান বলেন, ‘জায়গা নিয়ে দুপক্ষের বিরোধে এ হামলার ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
