কালিয়া (নড়াইল) সংবাদদাতা
মাদকসেবনের অভিযোগে নড়াইলের কালিয়ায় মো. হামিম তালুকদার (৩০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কালিয়ার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ঐ দণ্ডাদেশ দেন। উপজেলার নড়াগাতি থানা পুলিশ জানায়, গত রবিবার গভীর রাতে ঐ থানার একদল পুলিশ কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবনের আসর থেকে মো. হামিম তালুকদারকে এক পুরিয়া গাঁজা ও একটি ইয়াবাসহ আটক করে। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, দণ্ডাদেশপ্রাপ্তকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
