ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৫টির বা ৪৭ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে তশরিফা ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার তশরিফার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৩০ টাকা বা ৮ দশমিক ১২ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসাইনের ৮ দশমিক ০১ শতাংশ, জাহিনটেক্সের ৭ দশমিক ৫৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬ দশমিক ৬৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬ দশমিক ৫২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫ দশমিক ৯৪ শতাংশ, খান ব্রাদার্সের ৫ দশমিক ৪৩ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫ দশমিক ৪০ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের শেয়ারদর ৫ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।
