ফটো ক্যাপশন
এনসিসি ব্যাংকের ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদসহ অন্যরা অংশ নেন। ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংকের যাত্রা ১৯৯৩ সালের ১৭ মে
০০০০০
২০১৩ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। গতকাল আনুষ্ঠানিকভাবে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ব্যাংকটি। ব্যাংকের বোর্ড রুমে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কাটা হয়
০০০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি উদ্বোধন করল শরিয়াভিত্তিক ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’। এমটিবি শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শেখ কামালুদ্দিন আবদুল্লাহ্ জাফরি সম্প্রতি ভার্চুয়ালি এ সেবা উদ্বোধন করেন। এতে ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যরা যুক্ত হয়েছিলেন
