হাসানউজ্জামান খান
আজ ১৮ মে প্রথিতযশা সাংবাদিক হাসানউজ্জামান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কর্মজীবনে ইত্তেফাক, আজাদ, বাংলাদেশ অবজারভার, মর্নিং নিউজসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি প্রয়াত মনি সিং, অনিল মুখার্জি, কমরেড মোজাফফর আহমেদ, প্রফেসর মোজাফর আহমেদ, খোকা রায়সহ প্রখ্যাত অনেক কমিউনিস্ট নেতার সঙ্গে কাজ করেছেন। মানিকগঞ্জ সদরের মুলজান গ্রামে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্বনামখ্যাত এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
