শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার প্রতীক

আপডেট : ১৮ মে ২০২১, ০০:৪৭

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার একমাত্র প্রতীক। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠেছে। গতকাল সোমবার ১৭ মে শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই আজ বিশ্বের বুকে নতুন বাংলাদেশের পরিচিতি হয়েছে। বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। জাতির পিতার হত্যাকারী, একাত্তরের ঘাতকদের বিচার সম্পন্ন হয়েছে। এখন আমাদের সবার প্রয়োজন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। এ সময় বিশেষ প্রার্থনায় অংশ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন পঙ্কজ নাথ, স্বপন সাহা, কাজল দেবনাথ, জে এল ভৌমিক, কিশোর মন্ডল প্রমুখ।