অতিরিক্ত আইজিপি হলেন চার কর্মকর্তা

আপডেট : ১৮ মে ২০২১, ০০:৪৭

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেওয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এম খুরশীদ হোসেন ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এর আগে, গত ১২ মে তাদের পদোন্নতি দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।