বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

আপডেট : ১৮ মে ২০২১, ১৯:৫২

বাংলা

মো. মাইদুল ইসলাম (বাংলা বিভাগ)

খুলনা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন:‘বিড়াল’ রচনায় কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে?

উত্তর:ওয়াটারলু যুদ্ধ ।

প্রশ্ন:‘সওগাদ’ শব্দের অর্থ কী?

উত্তর:উপঢৌকন ।

প্রশ্ন:আমার কি মরণ আছে রে বাবা । ‘আহ্বান’ গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে?

উত্তর:জীবন বিমুখতা ।

প্রশ্ন:‘আমার পথ’ প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর:রুদ্রমঙ্গল ।

প্রশ্ন:গোপন ও নীরব সাধনা কিসের অভিব্যক্ত?

উত্তর:বৃক্ষের ।

প্রশ্ন:‘বায়ান্নর দিনগুলো’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী ধরনের রচনা?

উত্তর:আত্মজৈবনিক কাহিনি ।

প্রশ্ন:কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল কে?

উত্তর:প্রসন্ন ।

প্রশ্ন:‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কোন তাত্পর্য বহন করে?

উত্তর:প্রতীকী ।

প্রশ্ন:‘নেকলেস’ গল্পে কোন নৃত্যানুষ্ঠানের উল্লেখ আছে?

উত্তর:বল নাচ ।

প্রশ্ন:‘মাসি-পিসি’ গল্পে কোন পাখির দল পাতা শূন্য গাছটাতে উড়ে এসে বসেছে?

উত্তর:শকুনেরা ।

 

পদ্য

প্রশ্ন:‘গতি যার নীচসহ, নীচ সে দুর্মতি’ উক্তিটি কার?

উত্তর:মেঘনাদ ।

প্রশ্ন: রবীন্দ্রনাথের ছন্মনাম কী?

উত্তর:ভানুসিংহ ঠাকুর ।

প্রশ্ন:‘মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হূদয়- কোন কবিতার চরণ?

উত্তর:সাম্যবাদী ।

প্রশ্ন: নির্জনতম কবি কে?

উত্তর:জীবনানন্দ দাশ ।

প্রশ্ন:কহিল সে স্নিগ্ধ আঁঁখি তুলে পরের লাইন?

উত্তর:দক্ষিণ দুয়ার গেছে খুলি?

প্রশ্ন:‘আঠারো বছর বয়স’ কবিতাটির স্তবক সংখ্যা কত?

উত্তর:আট ।

প্রশ্ন:সালামের চোখে আজ আলোকিত কোন শহর?

উত্তর:ঢাকা ।

প্রশ্ন:কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়?

উত্তর:একুশ ।

প্রশ্ন:‘লোক-লোকান্তর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর:অক্ষরবৃত্ত ছন্দে ।