Listening এবং Reading Skill যেভাবে উন্নতি করা যায়

আপডেট : ১৮ মে ২০২১, ১৯:৫৩

প্রণব কান্তি দেব

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের তরুণ প্রজন্মকে হাহুতাশ করে যে সময় নষ্ট করতে দেখা যায়, সঠিক পদ্ধতি অনুসরণ করে একাগ্রতা এবং অধ্যাবসায়ের সাথে চেষ্টা করলে হয়তো আরো কম সময় লাগতো। তারা খুব স্বল্প সময়ে,শর্টকাট পদ্ধতিতে সাফল্য অর্জন করতে চায় বলেই নানামুখী বিড়ম্বনায় পড়তে হয়। ‘ক্রাশ প্রোগ্রাম’, ‘বুলেট প্রোগ্রাম’, ‘ইনটেনসিভ প্রোগ্রাম’ ‘স্পেশাল কেয়ার’ ইত্যাদি নানা লোভনীয় অফারের ফাঁদে পড়ে শেষে শেখাটা আসলে আর হয়ে ওঠে না।

আজ আমরা আলাপ করবো ইংরেজি ভাষার Receptive Skills, Listening এবং Reading নিয়ে। শুরুতেই বলি, ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ এ দুটো Skills এ যথাযথ দক্ষতা অর্জন করতে না পারার পেছনে মূল কারণ হলো পর্যাপ্ত অনুশীলন না করা। আর সফলতার জন্য যে কাজটি সবার আগে করতে হবে, তা হলো একটা Positive Mindset তৈরি করা।

Listening এ উন্নতির জন্য যা করা যায়, তা হলো:

বেশী বেশী শোনার অভ্যাস তৈরি করতে হবে। প্রথম অবস্থায় প্রতিদিন একই ইংরেজি বারবার শোনা যেতে পারে।

Pod Cast, TED Talk, ইংরেজি গান ইত্যাদি নিয়মিত শোনা Listening Skill এর উন্নতির জন্য অপরিহার্য। প্রিয় গানের একটি তালিকা তৈরি করে Lyrics গুলো বোঝার চেষ্টা করতে হবে। TV Talent Show গুলোও এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

Audio Book এখন খুবই জনপ্রিয়। এটি শোনার অভ্যাস গড়ে তুলতে পারলে Listening Skill এ অনেক Improve করার সুযোগ থাকবে। ওপেন কালচার কিংবা লিব্রিভক্সের মতো ওয়েবসাইটগুলোতে বিনা মূল্যে অসংখ্য অডিও বুক পাওয়া যায়। এছাড়া ইউটিউব তো আছেই।

বিভিন্ন ধরণের ইংরেজি কথোপকথন শুনতে পারেন। হতে পারে কোন মোটিভেশনাল স্পিচ, কবিতা আবৃত্তি বা সংবাদ ইত্যাদি।

BBC, CNN, Fox News, NBC news ইত্যাদি চ্যানেলগুলো নিয়মিত দেখুন।

ইংরেজি সাব-টাইটেলযুক্ত মুভি দেখার চেষ্টা করতে হবে। তবে বেশী বেশী ইংরেজি মুভি দেখার অভ্যাস না করাই ভালো।

পরের অংশ শনিবার