সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে মিল-ফ্যাক্টরি ও বাসাবাড়ির ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে নদী। এতে এক দিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে কমছে জলজ প্রাণী। সরজমিনে দেখা যায়, উপজেলার পচানালায় ফেলা হচ্ছে মিল-ফ্যাক্টরির বর্জ্য ও পৌরসভার ড্রেনেজের পানি। এতে নদীর পানি দুধের মতো সাদা হয়ে যাচ্ছে। নদীর পানি কালো হয়ে যাচ্ছে। প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন জানান, নদী দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
