গঙ্গাচড়ায় বোরোর ভালো ফলন

আপডেট : ১৮ মে ২০২১, ২১:২২

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় এ বছর বোরোর ভালো ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াই। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিষানিরাও ধান শুকানোর কাজে ব্যস্ত। নবনীদাস গ্রামের কৃষক নুরুল ইসলাম, আলমগীর জানান, ভালো ফলনে তারা খুশি। তবে শ্রমিকদের মজুরির অনেক বেশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভালো হয়েছে।