আটোয়ারীতে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২১, ২১:২৩

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

আটোয়ারীতে বিদ্যুত্স্পৃষ্টে ফাতেমা বেগম মৃধা নামের আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি বোলায়মারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল। দাওয়াত অনুষ্ঠানে পরিবারের লোকজন ব্যস্ত থাকায় মৃধা ডেকোরেশনের ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক ডা. সাইফুজ্জামান বিপ্লব তাকে মৃত ঘোষণা করেন।