উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে। এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিপুলসংখ্যক বই ও অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।
উল্লাপাড়া মডেল থানায় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুর আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের নেতারা বেশ কিছুদিন ধরে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায় সরকারবিরোধী নানা ষড়যন্ত্র এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন সভা করে আসছিলেন। বিষয়টি পুলিশ অবহিত হয়ে এদেরকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে।
