ইউএনওকে হুমকি আটক ২

আপডেট : ১৮ মে ২০২১, ২১:২৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম স্বপ্নাকে মোবাইল ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় উপজেলার মহাস্থান মাজারের গেট থেকে তাদের দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার বিহার বন্দরের এহসান রহিম রবিন ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবদুর রহমান। তারা মহাস্থানগড়ে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন এবং মহাস্থান হাটে দিনমজুরের কাজ করেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকাল ৩টায় শিবগঞ্জ নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে উম্মে কুলসুম স্বপ্না যোগদান করেন। এহসান রহিম রবিন নামের ঐ যুবক রাত সোয়া ১০টার দিকে তার প্রতিবেশী ভগ্নিপতি আবদুর রহমানের মোবাইল ফোনে ইউএনওকে অশালীন ভাষায় গাজিগালাজ করেন। হুমকি দেন। পরে ইউএনও বিষয়টি জানালে রাতেই অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।