ঔষধি গাছ রক্ষা করুন

আপডেট : ১৮ মে ২০২১, ২১:৪৬

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশে হাজার রকমের গাছগাছালি রয়েছে। এর ভেতর ফলমূল, কাঠ বা ঔষধিগাছ অন্যতম। কাঠ বা ফলের গাছ থাকলেও আমরা ঔষধি গাছ হারাতে বসেছি। এক সময় গ্রামবাংলার প্রায় প্রত্যেক বাড়িতে দুই-চারটা ঔষধি গাছ থাকলেও বর্তমানে সেসব আর চোখে পড়ে না। মাগুরা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি গ্রামের মুরব্বিদের কাছে জানা যায়, ১০/১৫ বছর আগেও বেশ ঔষধিগাছ ছিল, এখন নেই। আমাদের ভবিষ্যত্ প্রজন্মের স্বাস্থ্য রক্ষার জন্য ঔষধি গাছ প্রয়োজন। ওষুধ তৈরিতেও ঔষধিগাছ অপরিহার্য। এই মূল্যবান গাছগুলো রক্ষা করতে হবে। জনসচেতনতা সৃষ্টি করা উচিত। এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়ার জন্য সংশ্লি­ষ্টদের অনুরোধ করছি।

মো. নাজমুচ্ছাকিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া