ইরি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের বশেমুরকৃবি পরিদর্শন

আপডেট : ১৮ মে ২০২১, ২২:২৪

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হোমনাথ ভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সকালে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। এ সময় সদস্যবৃন্দ ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর অর্থায়নে বশেমুরকৃবি ও ইরি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ এবং কয়েকটি ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত্ করেন। তারা যৌথ গবেষণা কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে একমত প্রকাশ করেন।