দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অভিয়োগে প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তাকিম সরকার বাবু মাস্টার (৪৮) ও তার ছোট ভাই মৌসুক পারভেজ শুভকে (২৩) গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ফুলবাড়ী পৌর শহরের রেল ঘুমটি এলাকা থেকে ঐ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো সাত জন।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফখরুল ইসলামের নেতৃত্বে এসআই আজাদসহ পুলিশ পৌর শহরের রেল ঘুমটি এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তাকিম ও তার ছোট ভাই মৌসুককে গ্রেপ্তার করে।
