ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৫টির বা ৫৮ দশমিক ৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিআইএফসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০ দশমিক ৩০ টাকা বা ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৪০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ দশমিক ০৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪ দশমিক ৮৭ শতাংশ, ইমাম বাটনের ৪ দশমিক ৩৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৪ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৩ দশমিক ৯৭ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৯২ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
