ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৮ দশমিক ২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৭ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯ দশমিক ৮০ শতাংশ, মিরাকলের ৯ দশমিক ৭৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৭৪ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৯ দশমিক ৫৩ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ৮ দশমিক ৫২ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
