চীনের একটি আকাশচুম্বী ভবন হঠাৎ কেঁপে উঠেছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহর শেনজেনের এসইজি প্লাজা নামের ভবনে এ ঘটনা ঘটে। ৩০০ মিটার উচ্চতার ভবনটি কাঁপতে শুরু করায় আতঙ্কিত হয়ে সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়েন। মঙ্গলবার (১৮ মে) এসব জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার চীনের স্থানীয় সময় দুপুর একটায় ভবনটি কাঁপতে শুরু করে। সাথে সাথেই ভেতরে থাকা মানুষদের সরিয়ে ফেলা হয়। এরপর বেলা দুটো চল্লিশে ভবনটি সিল করে দেওয়া হয়। প্লাজাটিতে বিভিন্ন ধরনের অফিসের পাশাপাশি বড় ইলেকট্রনিক্স মার্কেটও আছে।
আরো বলা হয়, জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তারা বলেছেন, বিভিন্ন ভূমিকম্প মনিটরিং কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই এলাকায় তখন কোনো ভূমিকম্প হয়নি। কী কারণে ভবনটি কেঁপে উঠল তা বিভিন্ন বিভাগ খতিয়ে দেখবে।
ইত্তেফাক/এসএ
