রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২০ মে ২০২১, ০০:২৩

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। এ সময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক ওপ্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

কবির হোসেন: রাজধানীর কাওরানবাজার সার্ক ফোয়ারায় অবস্থান কর্মসূচি পালন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বেজেসি)। প্রতিবাদ কর্মসূচী থেকে সংগঠনটির নেতারা ৪ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো (১) অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও নিশর্ত মুক্তি। তাকে নির্যাতন ও হেনস্তাকারীদের শাস্তি দিতে হবে। (২) সাংবাদিক নিপীড়িত বন্ধ করে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৩) ব্রিটিশ আমলের অফিসয়ালি সিক্রেট এক্ট বাতিল করতে হবে। (৪) ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতা পরিপন্থী অংশ বাতিল করতে হবে। কর্মসূচিতে সঞ্চালনা করেন দীপ আজাদ।

এদিকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা-বিজেএফডি। সংগঠনের পক্ষে সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ আজ এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা করা ও অসুস্থ হওয়ার পর চিকিৎসা না দেওয়ার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য হুমকি। গণতান্ত্রিক চর্চা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও এ ধরনের হীন চেষ্টা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা: উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। 

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব  করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। বক্তব্য রাখেন, ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস।

গোপালগঞ্জ প্রতিনিধি: প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালে সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, রবীন্দ্র নাথ অধিকারী, এস.এম হুমায়ূন কবির, মনোজ সাহা, মাহবুব হোসেন সারমাত, মিজানুর রহমান মানিক, চৌধূরী হাসান মাহামুদ, আজিজুর রহমান রনি, শেখ মোস্তফা জামান, মেহেদী হাসান, লিয়াকত হোসেন লিংকন, ফকির মিরাজুল ইসলাম, কবির মাহামুদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: ফুলবাড়ী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সিরাজুল ইসলাম হিরু, অলিউর রহমান নয়ন, সিদ্দিকুর রহমান, শাহিনুর রহমান শাহিন, মহাসিন আলী মনজু, রবিউল ইসলাম বেলাল, মাহাবুব হোসেন সরকার লিটু, হারুন অর-রশিদ, আব্দুল জলিল পারভেজ, এস এম আসাদুজ্জামান খলিল ও অনিল চন্দ্র রায় প্রমুখ।


সিরাজগঞ্জ প্রতিনিধি: মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে  এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক  দিলীপ গৌর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার, মো: ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন ও দপ্তর সম্পাদক মো: আমিনুল  ইসলাম।

কালীগঞ্জ (ঝনিাইদহ) সংবাদদাতা: ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিটু মালিতা, শিপলু জামান, শাহাজান আলী সাজু, জাকারিয়া হোসেন, জামির হোসেন, ও আজাদ রহমান প্রমুখ। 

নড়াইল প্রতিনিধি: রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারিদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক মো: শামীমুল ইসলাম টুলু, অ্যাডঃ মো: আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, মারুফ সামদানি, কার্তিক দাস, মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, শিমুল হাসান, তপন কুমার বিশ্বাস প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এমআর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক, ফারমান আলী, আব্দুল মান্নান, সুবির দাস, অন্তর আহম্মেদ, সোহেল রানা, তমাল ভৌমিকসহ অন্যরা।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সনাতন দাশ, এম আতিকুল ইসলাম বুলবুল, গোলাম মোস্তফা, মেহেরুল ইসলাম বাদল, এম মামুন হুসাইন, লুৎফর রহমান, শফিউল হক বাবলু ও শায়লা পারভীন প্রমূখ।

বামনা (বরগুনা) সংবাদদাতা: প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টি বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোতোষ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি নেসার উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু প্রমূখ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বক্তব্য রাখেন। 

চাঁদপুর প্রতিনিধি: শহরের কালিবাড়ী শপথ চত্বরে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইকবাল হোসেন পাটওয়ারী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী প্রমূখ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁওয়ে কর্মরত সকল গণমাধ্যমের কর্মীরা মানববন্ধনের আয়োজন করে। এতে ফরিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল আমিন তুষার, রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর সাত্তার প্রধান, আরিফুর রহমান, মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন হাসান প্রমুখ।

ডোমার (নীলফামারী) সংবাদদাতা: ডোমার বাজার রেলগেট মোড়ে মানববন্ধনে মোজাফ্ফর আলীর সভাপতিত্বে রওশন রশীদ, জুলফিকার আলী ভুট্টো, আসাদুজ্জামান হিল্লোল, আবু ফাত্তাহ কামাল পাখী, রায়হান সবুক্তগীন অনিকেত, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, আনিছুর রহমান মানিক, রতন রায়, জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ। সঞ্চলনা করেন ইয়াছিন মোহাম্মদ সিথুন। 

জয়পুরহাট প্রতিনিধি: শহরের জিরো পয়েন্ট এলাকায় জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, খ.ম আব্দুর রহমান রনি, আবু বকর সিদ্দিক, মোস্তাকিম ফররোখ,  এ্যাড. নন্দ কিশোর আগরওয়ালা, আলমগীর চৌধুরী, আবদুল আলীম মন্ডল, মাসুদ রানা সহ অন্যরা। 

দৌলতখান (ভোলা) সংবাদদাতা: রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাজী জামাল। 

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: চিলমারী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামল কুমার বর্মণ, মমিনুল ইসলাম বাবু, হাবিবুর রহমান, আব্দুল লতিফ মেহেদী, গোলাম মাহবুব বিপ্লব প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা: মোরেলগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের সম্মুখে  মানববন্ধনে বক্তব্য রাখেন এইচএম মইনুল ইসলাম, মেহেদী হাসান লিপন, 
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মশিউর রহমান মাসুম, ফজলুল হক খোকন, নজরুল ইসলাম শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা: গোয়ালন্দ প্রেসক্লাবে সংলগ্ন মানববন্ধনে সভাপতিত্ব করেন আসজাদ হোসেন আজু শিকদার। বক্তব্য রাখেন আঃ সামাদ মোল্লা, আব্দুল কাদের শেখ, খোন্দকার আব্দুল মুহিত, আশরাফুল আলম, গনেশ চন্দ্র পাল, রাশেদ রায়হান, আবুল হোসেন মোল্লা, রমেশ কুমার আগরওয়ালা, মো: সাজ্জাদ হোসেন প্রমূখ।

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা: প্রেসক্লাব মিলনায়তনে এস এম রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে জামাল তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, নিতাই সরকার, রাখী দ্রং, অলিহাসান কলি, রাসেল আহম্মেদ প্রমুখ। 

মান্দা (নওগাঁ) সংবাদদাতা: রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসষ্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম, গোলাম সরোয়ার স্বপন প্রমূখ। 

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা: প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আমিনুর রহমান বাবুল। বক্তব্য দেন এবি সফিউল আলম লাবু, আজিজুল হক দুলাল, ইফতেখার আহম্মেদ, আজিনুর রহমান আজিম, সামিউল ইসলাম সানি, আবু আলম মিয়া, মামুন হোসেন সরকার প্রমূখ।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ের সামনে বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও মো. দ্বীন ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম লাভলু, শামসুজ্জামান ডলার, মনিরুল ইসলাম মনির, সাইদুর রহমান শিবলু, জহিরুল হাসান মিন্টু, সফিকুল ইসলাম রানা, নুর মোহাম্মদ খান, মো. নাঈম মিয়াজী, বিমল দেবনাথ, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, সুমন আহমেদ, আবদুল আউয়াল নয়ন প্রমূখ।

মুলাদী (বরিশাল) সংবাদদাতা: সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আলমগীর হোসেন সুমন। বক্তব্য রাখেন হুমায়ুন কবির, নজিবুর রহমান ভুইয়া কামাল, আলমগীর হোসেন, শাহীন সরদার, রফিকুল ইসলাম রবিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, মনিরুজ্জামান, শাহীন বেপারী, সিরাজ মোল্লা, রেজা হাওলাদার প্রমূখ।

ষ্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া প্রেসক্লাবের সামনে বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অবস্থান কর্মসূচীতে আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, হয়রানীমূলক সাজানো মামলা দিয়ে রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণ স্বাধীন সাংবাদিকতার জন্য একটি অশনি সংকেত। এদিকে সান্তাহার শহরের রেলগেট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে আদমদীঘি উপজেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) এর উদ্যেগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জীতেন বড়ুয়া, নুরল আজম, এইচ এম প্রফুল্ল, কানন আচার্য্য, জাহাঙ্গীর আলম, চিংমেপ্রু মারমা, সমীর মল্লিক প্রমূখ। এতে প্রদীপ চৌধুরী সভাপতিত্ব করেন।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সরদার হারুন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন তপন বসু, কেএম আজাদ রহমান, মাহাবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, শামীমুল ইসলাম, এফএম নাজমুল রিপন প্রমূখ। 


মাগুরা প্রতিনিধি: শহরের চৌরঙ্গীমোড় প্রেসক্লাবের সমানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে এবং সরকারি কলেজের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসবে বক্তব্য রাখেন শামীম খান, মমতাজ বেগম, সম্পা বসু, সৈয়দ বারিক আনজাম বারকি, অহিদুল ইসলাম ফনি, সমীর চক্রবর্তী, মিয়া ওয়াহিদুল কামার বাবলু প্রমূখ। 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ফোরাম ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন করে অবিলম্বে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি দাবি ও তাকে হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: ঝিনাইগাতী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় গোলাম রব্বানী-টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম মোকাদ্দেস আলী, নমশের আলম, জাহিদুল হক মনির, আরিফুল ইসলাম, মোশারফ হোসেন, রাজু আহাম্মেদ মহির, রেফাজ উদ্দিন, আবু তালেব, আলা আমিন, আনিছ আহাম্মেদ ও লিটন প্রমুখ। 

বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা), বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, বিমান বন্দর থানা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী সহ সিনিয়র সদস্যবৃন্দ। 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: প্রেসক্লাবের উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় ও সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন এম হেদায়েত, এম সেকান্দার হোসাইন, জহিরুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, আবদুল্লাহ আল ফারুক, দিদারুল হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম, তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু ও হাকিম মোল্লাসহ প্রমূখ।  

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মো. জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শরীফ আলমগীর হোসেন, অধ্যাপক ইখতিয়ার হোসেন পান্না, শিবু সাওজাল, আব্দুস সালাম আজাদী, দেবদাস মজুমদার, মিজানুর রহমান মিজু, মো. জিল্লুর রহমান, মো. আবুল কালাম আজাদ, রোকনুজ্জামান শরীফ, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ।

ইত্তেফাক/এসজেড