‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’

আপডেট : ১৯ মে ২০২১, ২১:১৩

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া মীম, প্রাণ রায়, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, সোহানা শারমিন প্রমুখ। জন্মসূত্রে নাম ছিল আলতাফ হোসেন। দাদী আদর করে ডাকতো আলতু বলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কে আলতুকে ‘ফালতু’ বলে সম্বোধন করেছিল সে ইতিহাস জানা না গেলেও বর্তমানে ওই ফালতু নামের নিচেই চাপা পড়ে গেছে। আলতাফের বৈশিষ্ট্যই হচ্ছে গ্রামের যেকোনো ঘটনায় সে সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হবে এবং নিজ দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। লেখাপড়ার দৌড় তেমন নেই আলতাফের। তবে সবসময় তার কাছে একটা ইংরেজি পত্রিকা থাকে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রতিদিন ঝামেলা হয়। তবে গায়ে মাখে না। নিজেকে সে একজন পরামর্শক দাবি করে। এই আলতাফ হোসেন হঠাত্ একদিন একটা বড় ফালতু ঘটনা ঘটিয়ে ফেলে। তার মৃত্যুর পর তার দেহটি মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যবহারের জন্য দান করার ঘোষণা দিয়ে।