‘কেমনে কি?’

আপডেট : ১৯ মে ২০২১, ২১:১৪

 

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ইফতেখার আহমেদ ফাহমিদের পরিচালনা এবং ইয়াশ রোহান, মিশোউরি, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী অভিনীত নাটক ‘কেমনে কি’।

ধনী পরিবারের সন্তান অন্তু জীবনে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটার অভিজ্ঞতাও হয়নি। তার মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা দেশের খ্যাতনামা ব্যবসায়ী। সেই অন্তু তার মাস্টার্স রেজাল্টের পর বাবার ব্যবসায় যোগ দেবে না, বিদেশে যাবে উচ্চশিক্ষার জন্য তা নিয়ে একটা সংশয়ে পড়ে। এমন একদিনে সে হঠাত্ গাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যায়। তার সঙ্গে পরিচয় হয় ভাগ্যান্বেষণে ঢাকা শহরে আসা এক ছেলের।

 

০০০০