বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারার হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমী ফল লিচু। ভবানীগঞ্জ হাটে দেখা মিলে মৌসুমী ফল এই লিচুর। ক্রেতারা বলছেন, লিচুর দাম তুলনামূলকভাবে বেশি ও অপুষ্ট। মৌসুমী ফল বলে কিনছেন তারা। ক্রেতা বেলাল হোসেন ও আব্দুল মজিদ জানান, বাজারের এই লিচু পুষ্ট হতে আরো ১০/১২ দিন লাগবে। বাজারে নতুন উঠেছে তাই সামান্য করে কিনছি। লিচু বিক্রেতা ফজলু ও ময়েজ উদ্দিন জানান, করোনার কারণে বিক্রি নিয়ে শঙ্কা থাকায় অপুষ্ট লিচুগুলো বাজারে এনেছি। তবে আস্তে আস্তে দাম কমে যাবে। বর্তমানে মানভেদে প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকায়।
