জয়পুরহাটে কাঁঠালের ভালো ফলন

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৩০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এ বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২০-২১ মৌসুমে জেলায় ৪৫৪ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। এতে উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৩৫০ মেট্রিক টন কাঁঠাল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। জেলায় খাজা, আদরাসা ও গালা এই তিন জাতেরই কাঁঠাল চাষ হয়েছে। কাঁঠাল কাঁচা অবস্থায় ও পাকার পর বীজ তরকারি হিসেবে দুইভাবেই খাওয়া হয়। এছাড়া এর মোথাগুলো গোখাদ্য হিসেবে ব্যবহার হয়।