আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রচণ্ড গরমে আমতলীতে পানি তালের কদর বেড়েছে। ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে তাল সংগ্রহ করে সড়কের পাশে ও অলিগলিতে বিক্রি করছেন। সরজমিনে আমতলী পৌর শহরের বিভিন্ন স্থানে পানি তাল বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ী বসির মিয়া বলেন, প্রতি পিস তাল প্রকারভেদে তিন-সাত টাকা দরে কিনে ৫-১২ টাকায় বিক্রি করছি। ক্রেতা বেলাল মিয়া বলেন, ১০ টাকা পিস হিসেবে এক ডজন তাল কিনেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোনায়েম সাদ বলেন, পানি তালের অনেক উপকারিতা রয়েছে। তবে পরিষ্কার-পরিছন্নভাবে না খেলে ডায়রিয়ারও ঝুঁকি থাকে।
