পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৩৩

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা শ্যামনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার হরিনগর গ্রামে ফজলুল হক গাজীর ছেলে জোবায়ের (২) বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুর চাচা নাজমুল হোসেন জানান, সকালে সবার অজান্তে জোবায়ের পুকুরে পড়ে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার পলাশ তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বাড়িরসংলগ্ন পুকুরে বুধবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।