চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিলের দক্ষিণ রামনারায়ণপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে আবদুল হাকিম। সে উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের হাফিজ সর্দার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ঐ গৃহবধূর স্বামী ঢাকায় অবস্থান করার সুযোগে আবদুল হাকিম গত দুই মাস আগে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে। এরপর থেকে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১০/১২ বার ধর্ষণ করে। সর্বশেষ গত সোমবার রাতে হাকিম ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গৃহবধূর ছেলেকে অপহরণের চেষ্টা করে। অবশেষে বাধ্য হয়ে ধর্ষণের শিকার গৃহবধূ মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করেন। থানাপুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। ওসি আরো জানান, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং ধর্ষক হাকিমকে কারাগারে পাঠানো হয়েছে।
