পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শত বছরের পুরানো শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাঠ, বারান্দা সবকিছু চলে যাচ্ছে মানুষের দখলে, ব্যবহার হচ্ছে অনৈতিক কাজেও। দিনের বেলা গরুর খোয়াড় আর রাতের বেলা জুয়ার আসর। শুধু গরু মহিষ নয়—ভ্যানগাড়ি, রিকশা গ্যারেজ, কাঠমিস্ত্রির কাঠ রাখাসহ সবকিছুতে ব্যবহূত হচ্ছে স্কুলটি। সন্ধ্যা পেরুলে বখাটেরা মোমবাতি জ্তালিয়ে স্কুলের বারান্দায় বসায় জুয়ার আসর। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকা, স্কুল কমিটির কার্য মেয়াদ শেষ হওয়ার সুযোগে স্কুলটি এভাবে স্থানীয়দের দখলে। তাই যথাযথ পদক্ষেপের পাশাপাশি স্কুল দখলমুক্ত করে অতিদ্রুত স্কুলে একজন নৈশ প্রহরী নিয়োগ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহাদাত হোসাইন স্বাধীন
পশ্চিম আমিরাবাদ লোহাগাড়া, চট্টগ্রাম
