কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার সেতু ইংরেজ শাসনামলে তৈরি। যা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। ২০১৮ সালে এই সেতু পুনঃনির্মাণের কথা শোনা গিয়েছিল। এই সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এই সেতুর এপার থেকে ওপার যেতে যেখানে সময় লাগার কথা ৩ মিনিট, সেখানে কখনো কখনো ৩ ঘণ্টা লেগে যায়। অনেক সময় ট্রাফিক জ্যামে আটকে থাকে অনেক অ্যাম্বুলেন্স, যার ফলে রাস্তাতে প্রাণ যায় অনেকের। পরিশেষে, এই সেতুটির কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ ঘোচাতে বিনীত অনুরোধ জানাই যথাযথ কর্তৃপক্ষের কাছে।
সোহানুর রহমান সোহাগ
বলদিয়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
