টানা চারবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে উড়িয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে আতালান্তা। বুধবার রাতে ঘরের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল এই প্রতিপক্ষ। ডিসেম্বরে দুদলের মধ্যে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিলো।
৩৭তম মিনিটে আতালান্তাকে এগিয়ে দেন বেলজিয়ামের ডিফেন্ডার টিমোথি। এর দুই মিনিট পরে দুভান জাপাতা দলের পক্ষে দ্বিতীয় গোলটি তুলে নিলে মেজাজ হারান জুভেন্টাস কোচ মাসি্সমিলিয়ানো আল্লেগ্রি। গায়ের জ্যাকেট খুলে ছুড়ে মারার অপরাধে রেফারি তাকে ডাগআউট থেকে বহিষ্কার করে। ৮৬তম মিনিটে ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিওর দুর্বল ব্যাকপাসে বল ধরে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে কাটিয়ে ফাঁকা জালে পাঠান দুর্দান্ত ফর্মে থাকা জাপাতা। তাতেই থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতার অন্যতম সফল ক্লাবটির। এদিন বেশিরভাগ সময় নিজের ছায়া হয়েছিলেন এ মৌসুমেই জুভেন্টাসে পাড়ি জমানো ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিনের অন্য ম্যাচে রোমাকে ৭-১ গোলে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফিওরেন্তিনা।
ইত্তেফাক/এএম
