ডাক্তারদের সেপনিল ফেস মাস্ক দিল স্কয়ার ফার্মা

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৬

দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উপহার হিসেবে ডাক্তারদেরকে সেপনিল ফেস মাস্ক বিতরণ করেছে। করোনাকালীন এই সময়ে ডাক্তাররা ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে চলেছেন।  তাদের সুরক্ষায় সামাজিত দায়বদ্ধতার অংশ হিসেবে মাস্ক উপহার দিল প্রতিষ্ঠানটি।

করোনার সংক্রমণে স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত, তখন স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সেপনিল ফেস মাস্ক বাজারে এনেছে। এই মাস্ক তিন লেয়ারের মেডিক্যাল গ্রেডের। এটি সর্দি, ফ্লু ও কোভিড-১৯ সহ অন্যান্য জীবাণু থেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে বলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপনিল ফেস মাস্ক আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা এসজিএস কর্তৃক পরীক্ষিত ও ডিরেক্টর জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) কর্তৃক অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত। স্কয়ার হসপিটালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শ্যারন রায় সেপনিল ফেস মাস্ক ব্যবহার করেছেন।

ডা. শ্যারন বলেন, মাস্কের ক্ষেত্রে লেয়ারটা অনেক জরুরি। করোনা থেকে সুরক্ষিত থাকতে তিন লেয়ারের মাস্ক ব্যবহার করা উচিত। সেপনিল মাস্কে এই প্রতিটি বিষয় সুন্দরভাবে খেয়াল রাখা হয়েছে।

ইত্তেফাক/এসএইচ