চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজা রোডে বাবার বাড়ির বাথরুম থেকে লিমা আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। লিমা আক্তার বলিরহাট এলাকার সারোয়ার নামে এক প্রবাসীর স্ত্রী। তার স্বামী দুবাই থাকেন।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি—লিমা আক্তার নামে ঐ তরুণী কথা বলতে বলতে বাথরুমে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সক তাকে মৃত বলে জানান। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
