আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির জন্য সুপ্রিম কোর্টে এক আইনজীবী আবেদন করেছেন। ঘনশ্যাম উপাধ্যায় নামের ঐ আইনজীবী ৩৫৬ ধারা প্রয়োগের (রাষ্ট্রপতি শাসন) পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনেরও আবেদন করেছেন। সুপ্রিম কোর্টে এই আবেদন জমা পড়ার কথা জানিয়েছে আইন সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’।
আবেদনে বলা হয়েছে, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন তারাই পশ্চিমবঙ্গে বেশি আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতায় এরই মধ্যে ১৬ জন বিজেপি কর্মী, সমর্থক নিহত হয়েছেন। সুপ্রিম কোর্ট যদি পিটিশনটি গ্রহণযোগ্য মনে করে তা হলেই এটির শুনানি হবে।
