‘পূর্ণিমার আলো’য় সায়মন-দীপা

আপডেট : ২০ মে ২০২১, ০১:২৬

চিত্রনায়িকা পূর্ণিমা। কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন তিনি। বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে নিয়ে দেশ টিভিতে সেলিব্রিটি-শো ‘পূর্ণিমার আলো’  উপস্থাপনা করছেন এই অভিনেত্রী।

‘পূর্ণিমার আলো’য় এবার অতিথি হয়ে আসছেন এই প্রজন্মের চিত্রনায়ক সায়মন সাদিক এবং তার স্ত্রী দীপা সাদিক। আগামী শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

ফরিদা লিমার প্রযোজনায় ও মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করে দেশ টিভি।

গত ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে সেলিব্রিটি-শো ‘পূর্ণিমার আলো’।

ইত্তেফাক/বিএএফ