ঈদ আয়োজন

ছোট পর্দায় বড় পর্দার ছবি (ঈদের সপ্তম দিন)

আপডেট : ২০ মে ২০২১, ০৬:২৪

ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের সপ্তম দিনের (২০ মে) নির্বাচিত কয়েকটি ছবির খবর।

ঢাকা অ্যাটাক

এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আলমগীর, আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

এক টাকার দেনমোহর

এটিএন বাংলায় দুপুর ২টা ৪৫ মিনিটে থাকছে এম বি মানিকের ‘এক টাকার দেনমোহর’ অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, উজ্জ্বল, সুচরিতা।

শাটল ট্রেন

চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’। অভিনয়ে ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা।

বউ শাশুড়ির যুদ্ধ

একুশে টিভিতে সকাল ৯টা ২০ মিনিটে রয়েছে আজাদী হাসানাত ফিরোজের ‘বউ শাশুড়ির যুদ্ধ’। অভিনয়ে ফেরদৌস, রিয়াজ, শাবনূর।

স্বামী আমার বেহেস্ত

একুশে টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বামী আমার বেহেস্ত’। অভিনয়ে ববিতা, আমিন খান ও পপি।

প্রেমী ও প্রেমী

এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে দেখানো হবে জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’। অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, আমজাদ হোসেন, প্রবীর মিত্র।

অংক

এনটিভি দুপুর ২ টা ৩০ মিনিটে রয়েছে শাহীন সুমনের ‘অংক’। অভিনয়ে মারুফ, রত্না, ইমন, ডিপজল, সাহারা, দিতি।

মা বাবার স্বপ্ন

আরটিভিতে ১০টা ১০ মিনিটে রয়েছে রেজা লতিফের ‘মা বাবার স্বপ্ন’। অভিনয়ে মান্না, অপু বিশ্বাস।

প্রেম সংঘাত

আরটিভিতে ২টা ১০ মিনিটে থাকছে মনোয়ার খোকনের ‘প্রেম সংঘাত’। অভিনয়ে শাকিব খান, শাবনূর।

মানিক রতন দুই ভাই

বৈশাখী টিভিতে ২টা ২০ মিনিটে কাজী হায়াতের ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে কাজী মারুফ, তমা মির্জা, ডিপজল, রেসি, কাজী হায়াৎ।

বাপ বড় না শ্বশুর বড়

বৈশাখী টিভিতে রাত ১১টা ৩৫ মিনিটে শাহাদৎ হোসেন লিটনের ‘বাপ বড় না শ্বশুর বড়’। অভিনয়ে রাজ্জাক, সুচরিতা, সম্রাট, রেসি, নিপুন, আবির খান, সুজাতা, নাসরিন, খলিল।

অশান্তির আগুন

দেশ টিভিতে বেলা ২ টা ৩০ মিনিটে থাকছে মোতালেব হোসেনের ‘অশান্তির আগুন’। অভিনয়ে শাকিব খান, তামান্না।

দুই বধূ এক স্বামী

মাছরাঙা টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এফ আই মানিকের ‘দুই বধূ এক স্বামী’। অভিনয়ে মান্না, মৌসুমী, শাবনূর।

মায়ের হাতে বেহেস্তের চাবি

দীপ্ত টিভিতে সকাল ৯টায় রয়েছে এফ আই মানিকের ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  

উধাও

দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে আমিত আশরাফের ‘উধাও’। অভিনয় অনিমেষ আইচ, শাহেদ আলি সুজন, শাহিনা আখতার স্বর্ণা।

আব্বাজান

নাগরিক টিভিতে সকাল ৮টায় প্রচার হবে কাজী হায়াতের ‘আব্বাজান’। অভিনয়ে রাজীব, মান্না ও সাথী।

মা আমার স্বর্গ

নাগরিক টিভিতে বেলা ১১টায় রয়েছে জাকির হোসেন রাজুর ‘মা আমার স্বর্গ’। অভিনয়ে শাকিব খান ও পূর্ণিমা।

সন্তান আমার অহংকার

নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘সন্তান আমার অহংকার’। অভিনয়ে শাকিব খান ও পূর্ণিমা।

পবিত্র ভালোবাসা

নাগরিক টিভিতে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দেখানো হবে এ. কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’। অভিনয়ে ফেরদৌস ও মাহিয়া মাহি।

ইত্তেফাক/বিএএফ