ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যে বিক্ষোভ, উৎখাতে অস্বীকার দমকলকর্মীদের

আপডেট : ২০ মে ২০২১, ১০:১৫

যুক্তরাজ্যের লেস্টারশেয়ার শহরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সমর্থনে বেশ কিছু বিক্ষোভকারী। শহরের এক ইসরায়েলি অস্ত্র কারখানার ছাদে তারা এই বিক্ষোভ করেছে। তাদের সেখান থেকে উৎখাতে অস্বীকার জানিয়েছে লেস্টারশেয়ার শহরের দমকলকর্মীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে দমকলবাহিনী জানায়, আমরা আছি এবং থাকবো। আমরা গর্বিত মানবিক সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আইনশৃংখলাবাহিনীর কোনো কাজ করি না। যার কারণে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার কোনো নিয়ম আমাদের নেই।

বিবৃতিতে আরও জানানো হয়, বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তাদের কোনো ঝুকি নেই এমনটি নিশ্চিত হওয়ার পরেই আমরা সেখান থেকে সরে এসেছি।

পশ্চিম তীরে চলমান সংঘাতে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশকিছু রাষ্ট্রে বিক্ষোভ করেছে ফিলিস্তিন সমর্থকরা।

ইত্তেফাক/টিআর