ভারতে একদিনে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

আপডেট : ২০ মে ২০২১, ১১:১৩

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৭৪ জন। একইসময়ে নতুন করোনা রোগী পাওয়া গেছে দুই লাখ ৭৬ হাজার। গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যা। সেদিনের পরিসংখ্যানে ৪ হাজার ৫২৯ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল, আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। বৃহস্পতিবার (২০ মে) এসব তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ভারতে দুই কোটি ৫৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ১২২ এ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ লাখ ৫৫ হাজার করোনা টেস্ট করা হয়েছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটির সবচেয়ে বিপর্যস্ত দুই রাজ্য— দিল্লি ও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এলেও কর্নাটক, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ুসহ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান বড় কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

ইত্তেফাক/এসএ