সাময়িকভাবে করোনা ভ্যাকসিন মেধাস্বত্বের বাণিজ্যিক দিকগুলিতে ছাড়ের ব্যাপারে প্রস্তাব তুলেছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই প্রস্তাবে এবার সমর্থন দিয়েছে চীন। বুধবার (১৯ মে) এখবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেছেন, বিষয়টি চীন বোঝে। মেধাস্বত্ব ছাড়ের ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর দাবিতে আমরা সহায়ক থাকব। কোভিভ-১৯ এর ভ্যাকসিন বিশ্বের জনগণের সম্পত্তি। বৈশ্বিক জনস্বাস্থ্য কমিউনিটি তৈরির অংশ হবে চীন।
এই সপ্তাহের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাসের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই। তারা ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধি এবং মহামারীতে ভ্যাকসিনের মেধাস্বত্ব ছাড় নিয়ে কথা বলেছেন। এসময় এ বিষয়ে বাইডেন-হ্যারিস প্রশাসনের অবস্থান ও সমর্থন ব্যাখ্যা করেছেন টাই।
ইত্তেফাক/এসএ
