আপনার রাশিফল

আপডেট : ২০ মে ২০২১, ১৯:৪৩

আজ ৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৮ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্যে পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করবেন না।