আড়াইহাজারে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

আপডেট : ২০ মে ২০২১, ২১:১২

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে গতকাল দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদান-এমডিভি (২য় রাউন্ড) কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হলো সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, নারী ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এমডিভি সুপার ভাইজার আফতাব উদ্দিন প্রমুখ।