ঘিওরে ভূমি অধিগ্রহণের চেক পেলেন ১৬ জন

আপডেট : ২০ মে ২০২১, ২১:১৩

ঘিওরে ভূমি অধিগ্রহণে ক্ষতি পূরণের ৬৩টি আবেদনের মধ্যে ১৬টির অনুকূলে ৭ কোটি ৩ লাখ ৫৫ হাজার ১৭৫ টাকার চেক হস্তান্তর  করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে আরিচা ‘(বরঙ্গাইল)- ঘিওর- দৌলতপুর- টাঙ্গাইল সড়কের ৬ষ্ঠ কিলোমিটারে ১০৩ দশমিক ৪৩ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার সেতু নির্মাণ’ প্রকল্পের এই চেক তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। গতকাল উপজেলা সদরের বটতলা মোড় এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুছাম্মত্ শাহীনা আক্তার, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা চৈতী সর্ব বিদ্যা, মানিকগঞ্জ সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ প্রমুখ।