ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরজাহান বেগমের পরিবারকে পুনর্বাসনের জন্য বিনা মূল্যে একটি সরকারি ঘর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ত্রাণসহায়তারও ব্যবস্থা করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক।
এদিকে, অগ্নিকাণ্ডের পর দিন সকালে পৌর মেয়র গোলাম কবির মোল্লা ভুক্তভোগী পরিবারকে ১৫ হাজার টাকা, ১৫ দিনের খাবার এবং প্রয়োজনীয় বস্ত্র দিয়েছেন বলে জানান পৌর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক দুলাল চন্দ্র সরকার। গত ১৭ মে রাতে আগুনে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাঠানটোলার বাসিন্দা নূরজাহান বেগমের বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
