রেলওয়েতে জার্মানির বিনিয়োগে আগ্রহ

আপডেট : ২০ মে ২০২১, ২১:১৪

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিটার ফাহরেনহোলজ। রেলভবনে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত্কালে জার্মান রাষ্ট্রদূত, রেলওয়েতে যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বাংলাদেশ রেলওয়েতে জার্মানি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতেও আগ্রহ দেখান।

রেলপথ মন্ত্রী জার্মান রাষ্ট্রদূতকে জার্মানির উচ্চপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ ও জার্মানিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত বিনিয়োগসহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন।