প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৮ দশমিক ৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে প্রভাতী ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শেষে প্রভাতী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৭ দশমিক ১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৩ দশমিক ৮০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ১৬ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রভাতী ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইনসিওরেন্সের ৬ দশমিক ৯৮ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬ দশমিক ৭৭ শতাংশ, জেনেক্সের ৬ দশমিক ৭৪ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৫ দশমিক ০৯ শতাংশ, এবি ব্যাংকের ৪ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।
