শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল শূন্য দশমিক ১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে শূন্য দশমিক ০১ টাকা বা ১০ শতাংশ।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ দশমিক ৭৯ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১১ দশমিক ৬৮ টাকা।
