ফিলিস্তিনের গাজায় ইসরাইলিরা যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা দেখে মানুষের শরীর কাঁটা দিয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ সবাইকে কাঁদিয়েছে। টিভির পর্দায় এসব অমানবিক ধ্বংসযজ্ঞের প্রতিবাদ করছেন শান্তি প্রিয় মানুষ। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন। ইসরাইলিদের ধ্বংস বন্ধ করার আহ্বান জানিয়েছেন জামাল।
ইংলিশ ফুটবলেও অনেকে ইসরাইলিদের হামলার প্রতিবাদ করেছে। খেলা শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার পল পগবা ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে দাঁড়িয়েছিলেন। ইসরাইলিদের হামলার প্রতিবাদ করেছেন। লেস্টার সিটির ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী এএফ কাপের ফাইনাল শেষে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবী জুড়েই প্রতিবাদের ঝড় উঠছে।
