মো. সোহারব হোসেন বালী
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সোহারব হোসেন বালী (৭৫) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকালে নিজ বাড়িতে ইউএনও মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।
