নিকলী উপজেলার বেতেরচর গ্রাম থেকে বুধবার গভীর রাতে ইয়াবাসহ রওশন আরা বেগম (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব। সে ঐ গ্রামের মৃত মোহব্বত আলীর স্ত্রী। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
